বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ ৪জন গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে টেকনাফ পৌরসভাস্থ নাইট্যং পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- পশ্চিম নাইট্যং পাড়ার বদি আলমের স্ত্রী রশিদা বেগম (২৫), নুর আমিনের মেয়ে ও ইমরানের স্ত্রী জাহিদা পরিমণি প্রকাশ মুন্নী (১৯), সাবরাং আলীর ডেইলের জাফর আলমের ছেলে মো. তৈয়ব (৩২), আবুল হাশেমের ছেলে মো. রাশেদ (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে গোপন খবরের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম রাফি ও এএসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় রশিদা বেগমের বসতঘরে অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা খাটের নিচ থেকে ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION