শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জেলা সাহিত্য মেলা সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে আগামি ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিতব্য জেলা সাহিত্য মেলা সফল করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার ও প্রগতি লেখক সংঘ কক্সবাজার জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে কক্সবাজার পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত জেলা সাহিত্য মেলার নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসন এ অনুষ্ঠান বাস্তবায়ন করছে।

সভায় বক্তারা বলেন, জেলা পর্যায়ে সরকারের আয়োজিত অনুষ্ঠানটি জেলার কবি-সাহিত্যিকদের জন্য অনন্য একটি সম্মিলন। যা মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে আগামি প্রজন্মকে আরো বেশি শানিত করতে। তা সফল করতে নানা উপ-কমিটির
দায়িত্ব প্রদান করা হয়।

প্রগতি লেখক সংঘের আহবায়ক কবি জাহেদ সরওয়ার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম, কবি আসিফ নূর, আলম তৌহিদ, মানিক বৈরাগী, নুপা আলম, তাপস বড়ুয়া, রুদ্র সাহাদাৎ, স্যইয়্যিদ মঞ্জু, মনির মোবারক, অন্তিক চক্রবর্তী, মিজান মনির,
নীলোৎপল বড়ুয়া, আহমেদ সোলতান প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION