শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

পরিবারের দাবি সুশান্ত সিংকে হত্যা করা হয়েছে

প্রয়াত সুশান্ত সিং রাজপুত

বিনোদন নিউজ ডেস্ক:

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছে। এর পেছনে ষড়যন্ত্র আছে বলে দাবি করেছে এই জনপ্রিয় অভিনেতার পরিবার।

রোববার (১৪ জুন) বলিউড অভিনেতা ‍সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করে মুম্বাই পুলিশ। কিন্তু পরদিন সোমবার তার পরিবার থেকে দাবি করা হয়েছে, এটা আত্মহত্যা হতে পারে না। সুশান্তকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করছেন তারা।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত সিংয়ের মামা বলেন, ‘আমরা মনে করি না সে আত্মহত্যা করেছে। পুলিশকে অবশ্যই এটা তদন্ত করতে হবে। তার মৃত্যুর পেছনে ষড়যন্ত্র আছে বলেই মনে হচ্ছে। তাকে হত্যা করা হয়েছে।’

ইতোমধ্যে জানা গেছে, সুশান্ত সিং বিষণ্নতায় ভুগছিলেন বলে ক্লিনিক্যালি ধরা পড়েছিল ৫-৬ মাস আগেই। তার ওষুধ চলছিল। সুশান্তের ব্যক্তিগত ডাক্তারের সাথে কথাও বলেছে মুম্বাই পুলিশ। শিগগিরই তার বক্তব্য রেকর্ড করা হবে।

রোববার সুশান্তের বোন এবং ম্যানেজারও মুম্বাই পুলিশকে জানায়, বিষণ্নতার সঙ্গে লড়ছিলেন সুশান্ত এবং সম্প্রতি তিনি ওষুধ খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন।

এদিকে সুশান্ত সিংয়ের মরদেহ ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, তিনি আত্মহত্যাই করেছেন।

ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION