বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

কুরিয়ার সার্ভিসে শুটকির প্যাকেটে মিললো ইয়াবা

ভয়েস প্রতিবেদক:
শহরের ঝাউতলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটি শুটকির প্যাকেটে মিললো ইয়াবা। শনিবার বিকাল ৪টায় এসব ইয়াবা উদ্ধার করে র্যাব-১৫।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ৩টার দিকে একটি পার্সেল নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসে এক ব্যক্তি। এসময় পার্সেলটি যাচাই-বাছাই করা হলে শুটকি মাছের সাথে কালো কস্টেপ মোড়ানো ৫টি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটগুলো খুললে ইয়াবা মিলে। খবর পেয়ে র্যাব-১৫ এর একটি টিম ইয়াবাগুলো উদ্ধার করে।

তবে অনুসন্ধানে জানা যায়, প্যাকেটটি কুরিয়ার করার জন্য ঝাউতলার মতি সওদাগরের পুত্র রাসেল ওই ব্যক্তিকে দিয়েছে। প্যাকেটের ভেতরে তাঁকে শুটকি মাছ রয়েছে বলে বলা হয়েছিল। তাই মূলহোতা পলাতক রাসেলকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব-১৫ এর এএসপি জামিল।

স্থানীয়রা বলছেন, রাসেল একসময় চায়ের দোকান করতো। কিন্তু এখন সে অল্প দিনে বিপুল অর্থ সম্পদের মালিক বনেছে।

সুশীল সমাজের দাবি মাদকের আগ্রাসন বন্ধে কুরিয়ার সার্ভিসসহ সব জায়গায় নজরদারি বৃদ্ধি করা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION