বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

টেকনাফের নাফ নদী থেকে ৪ কেজি আইস ও দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার 

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে নাফ নদীর কিনারার জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ রবিবার ভোর রাতে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের টহল টিম বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করে।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানা  গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে থেকে নাফ নদী পার হয়ে টেকনাফের  দমদমিয়া পয়েন্ট দিয়ে মাদকের একটি বিরাট চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ খবরের সুত্র ধরে বিজিবির একটি টিম আজ ভোর রাতে নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিজিবির টহলদল জালিয়ারদ্বীপে অবস্থান করাকালীন  ৩/৪ জন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মায়ানমার হতে নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। উক্ত ব্যক্তিগণ জালিয়ারদ্বীপে আসলে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে তারা নৌকা থেকে লাফিয়ে নাফ নদীতে ঝাপিয়ে পড়ে এবং ডুব সাঁতার দিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল নৌকাটি উদ্ধার করে নৌকার পাটাতনের নিচ হতে এবং মাছ ধরার জালের ভিতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যপারে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION