শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ভয়েস বিনোদন ডেস্ক:
তারকা সংগীতশিল্পী দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন কৌশিক হোসেন তাপস।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।
এতে তিনি লিখেন—আমি যখন নেতিবাচক কিছুর মুখোমুখি হই, তখন ফারজানা মুন্নী তার আলো ছড়িয়ে দেয় এবং তার উদ্দীপনার মাধ্যমে আমাকে ইতিবাচক করে তোলে। পৃথিবী এখন ঘোর অন্ধকার কোভিড-১৯ এর মুখোমুখি। প্রত্যেকে এই ভাইরাসের মুখোমুখি দাঁড়িয়েছে। আমি ও আমার স্ত্রী মুন্নীর কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছে।
বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তাপস লিখেন—আমরা দুজনেই মানসিকভাবে সুস্থ আছি। নিজ বাসাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা। তিনিই আমাদের রক্ষা করবেন।
ভয়েস/আআ