শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

করোনা মোকাবিলায় নতুন উদ্যোগ

ভয়েস বিনোদন ডেস্ক: 

করোনাকালীন সংকটের সঙ্গে লড়তে নিজের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের পান্ডুলিপি অনলাইন নিলামে তুলেছিলেন জনপ্রিয় তারকা তাহসান রহমান। আমিন হাসান নামে একজন ৭ লাখ ৫০ হাজারে এই নিলাম জিতেছেন। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে, যা দিয়ে তিন হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক। আমিন হাসান প্রিয় শিল্পীর কাছ থেকে নিলামে পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান।

মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত। নিলাম জয়ী আমিন হাসান এর বেশি কিছু সে বলতে চান না। তাহসান বলেন, ‘আমরা যখন বললাম তিন লাখ টাকা মিনিমাম, তখন অনেকে বলছিল, একটা কাগজে লেখা লিরিকের জন্য, আর একটা ছোট ক্যাসেটের জন্য মানুষ এত টাকা দেবে কি না। আমার মনে হয়েছিল, আমার হয়তো লাখো, কোটি ভক্ত আছে। কিন্তু আমি এটা করছি মানুষের জন্য। একজনের কাছে এটার মূল্য থাকলেই হলো। যারা আমার কাজ দেখেছে, তারা এই দুটি বস্তুর মূল্য বুঝবে, এই আত্মবিশ্বাস আমার ছিল। যিনি নিলাম জিতেছেন, তাকে সামনাসামনি ধন্যবাদ জানানোর জন্য অপেক্ষা করছি।’

‘অকশন ফর অ্যাকশন’ ফেইসবুক পেজ থেকে এ নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটি দারুণ জমেছিল গতকাল রাতে। একসময় এ আয়োজনের লাইভে আসেন তাহসানের গানের বন্ধু ব্ল্যাক ব্যান্ডের টনি ও জন। তিন বন্ধুর অনলাইন আড্ডা লাইভে ভিন্নমাত্রা যোগ করে। ভক্তরাও নানারকমের মন্তব্য জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘অকশন ফর অ্যাকশন’ ফেইসবুক পেজ থেকে নিলামে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকারাও আছেন। সবার ভক্তদের কাছে অনুরোধ জানিয়ে তাহসান বলেন, ‘প্রত্যেক তারকার অকশনে আবেগের মূল্যটার দিকে যেন আমরা নজর দিই।

আমি যখন প্রথম অ্যালবামের ডেট টেপ ও গানের কাগজটা নিলামে তোলার কথা বলছিলাম, অনেকে অনাগ্রহ দেখিয়েছিল। বলেছিল, গিটার বা কি-বোর্ড দিয়ে দেন, একটা কাগজ আর টেপ বিক্রি হবে না। আমার কথা হচ্ছে, এটা অনেকের কাছে দেখতে কাগজ কিংবা একটা টেপ মনে হলেও, আমার জীবনের মহামূল্যবান একটা জিনিস, যা আমার ভক্তরাই বুঝতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীতে তারকারা ফান্ড সংগ্রহে নিলামে অংশ নেন।

আমাদের এখানে হয়নি। তারকাদের জনপ্রিয়তাকে ব্যবহার করে টাকা উত্তোলনের সুযোগটা ভালো। বাংলাদেশের প্রতিটি ফিল্ডে যারা মানুষের ভালোবাসা পেয়েছেন, আমরা যেন এ ভালোবাসা ব্যবহার করে কিছু করতে পারি। আমার নিলামের বিষয়টা যখন এলো ভাবলাম, আমার কাছে কী এমন জিনিস আছে, যেটা আমি হারাতে চাই না। অনেক দিন ধরে যত্ন করে ড্রয়ারে রেখেছি। হারালে মনে হবে আমিও কিছু স্যাক্রিফাইস করছি। তখনই মনে হলো আমার প্রথম অ্যালবাম “কথোপকথন”-এর ডেট টেপ এবং ঈর্ষা গানটি যে কাগজে লিখেছিলাম, সেই পাতাটা। আমার এ অ্যালবামের কারণে মানুষ আমাকে চিনেছে। এত ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসার মহামূল্যবান বস্তু দুটি করোনা আক্রান্তদের তহবিল সংগ্রহে উৎসর্গ করেছি।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION