রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আবারো বাড়লো সয়াবিন তেলের দাম

সয়াবিন তেল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা করে বাড়ছে। ৭ টাকা বেড়ে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৯২ টাকায় বিক্রি হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর আগে গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি)। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল। এরপর আজ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো- বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৭ টাকা করে বাড়ানোর কথা।

গত কয়েক মাসে সয়াবিন তেলের দাম কয়েক দফা বেড়েছে, কমেছে। গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল। এক মাসের ব্যবধানে আবারও সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ২০৫ টাকা নির্ধারণ করা হয়।

এরপর বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় জুলাই মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এক প্রতিবেদনে বাণিজ্য মন্ত্রণালয়কে ১০ শতাংশ হারে ভোজ্যতেলের দাম কমানোর জন্য সুপারিশ করেছিল। তখন ভোজ্যতেল বিপণনকারী শীর্ষস্থানীয় কোম্পানিগুলো প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৩ থেকে ১৭ টাকা কমানোর কথা জানিয়েছিল। কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় চলতি মাসে আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করে সংগঠনটি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION