শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

অভিনেতা ইরফান খান আর নেই

ভয়েস ডেস্ক:

চলে গেলেন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। আজ বুধবার সকালে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। ইরফান খান ক্যানসারে ভুগছিলেন।

গতকাল মঙ্গলবার অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিনই অভিনেতা ইরফানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই সময় তার মুখপাত্র জানান, ইরফান খানকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি বেঁচেই আছেন। এই খবর শুনে কিছুক্ষণের জন্য হলেও আশ্বস্ত হয়েছিলেন ইরফান ভক্তরা। তবে শেষ রক্ষা হলো না।

মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন এই অভিনেতা।

২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ‘পিকু’ ছবির অন্যতম এই অভিনেতার। এরপর এক বছর লন্ডনে চিকিৎসা করেছিলেন। কয়েক মাস আগে মুম্বাই ফিরে আসেন তিনি। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের আংরেজি মিডিয়াম। তখনও অসুস্থ ছিলেন বলে তাকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।

প্রিয় বন্ধুর অকাল প্রয়াণে শোকাহত পিকু ছবির পরিচালক সুজিত সরকার। সকালে ইরফানের মৃত্যুর খবরে তিনি একটি টুইট করেন।

এদিকে, মাত্র চার দিন আগে ইরফান খানের মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে শেষবারের মতো মাকে দেখতে যেতে পারেননি তিনি। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মাকে দেখতে যেতে পারেননি এই অভিনেতা। সূত্র:আমাদের সময়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION