শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত

গোপন প্রেমের সবকথা জানালেন বুবলী

শাকিব -বুবলী ,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

শাকিব খানের প্রেম, বিয়ে অতঃপর সন্তানের বাবা হওয়ার বিষয়টি সবারই জানা। তবে বুবলীর সঙ্গে এই নায়কের প্রেমের গল্প অনেকেই জানেন না। সেই গল্প জানালেন বুবলী নিজেই।

শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই মিডিয়ায় জোর গুঞ্জন তাদের বিচ্ছেদ হয়ে গেছে। এমনকি গুঞ্জন আছে, ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। এই গুঞ্জন উদ্দেশ্যপ্রণোদিত বলছেন বুবলী। তার ভাষ্য অনুযায়ী: ‘আমাদের বিচ্ছেদের পুরোটাই মিথ্যা। আমরা যেদিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর, ভালো খবর প্রকাশ করলাম, সেদিনই এ মিথ্যা খবর আসে।’

বুবলী গণমাধ্যমে বলেন, ‘বসগিরি’র শুটিংয়ের শেষের দিকে আমাদের প্রেমের সম্পর্ক হয়। এরপর একটা সময় আমরা বিয়ে করি।’

৬ বছর আগে শুরু হওয়া গোপন প্রেম, এরপর বিয়ে ও সন্তান হওয়ার বিষয়টিও অনেকটা গোপনই ছিল। এ প্রসঙ্গে বুবলীর ভাষ্য তিনি কোনো কিছুই গোপন করেননি।

‘যদি গোপনই রাখতে চাইতাম, তাহলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বাবু যখন আমার পেটে এসেছে, তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কমবেশি জানতেন। এটি ওপেন সিক্রেট ছিল।’

উল্লেখ্য ‘বীর’ সিনেমার শুটিং চলাকালে বুবলীর অন্তঃসত্ত্বার বিষয়টি শোনা যায়। কয়েকটি গণমাধ্যম এ নিয়ে সংবাদও প্রকাশ করে। যদিও সে সময় বুবলী গণমাধ্যমে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION