বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ৫১ টাকা

গ্যাসের সিলিন্ডার, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

১২ কেজির প্রতি সিলিন্ডার এলপিজির দাম ৫১ টাকা বাড়িয়ে ১২৫১ টাকা করা হয়েছে। নভেম্বর মাসে এই দামে এলপিজি বিক্রি করার আদেশ দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসে এই দাম ছিল ১২০০ টাকা।

বুধবার (২ নভেম্বর) বিকেল ৩টায় বিইআরসি অনলাইন সংবাদ সম্মেলনে এই আদেশ দেয়।

বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের পর বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে। যদিও ভোক্তা পর্যায়ে এই আদেশ কতটা বাস্তবায়ন হয় সে বিষয়ে কাউকে খুব একটা মাথা ঘামাতে দেখা যায় না।

কয়েক মাস ধরে ইউক্রেন সংকটে দেশের বাজারে অব্যাহতভাবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে। এতে বাড়ছে এলপিজিসহ বিভিন্ন পণ্যের দাম।

বোতলজাত এলপিজির সঙ্গে দাম বেড়েছে অটোগ্যাস এবং রেটিকুলেটেড এলপিজির (মিটারের মাধ্যমে ব্যবহার) দামও। নতুন দাম অনুযায়ী প্রতি কেজি অটোগ্যাসের দাম ৫৮ টাকা ২৮ নির্ধারণ করা হয়েছে, অক্টোবর যা ছিল ৫৫ টাকা ৯২ পয়সা। একই সঙ্গে রেটিকুলেটেড এলপিজির গ্যাসীয় অবস্থায় এর দাম ০ দশমিক ২২৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইন সংবাদ সম্মেলনে এলপিজির দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। এ সময় কমিশনের অন্য সদস্যরা সংযুক্ত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION