রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হজের টাকা ফেরত পেতে আবেদন ১২ জুলাই

ভয়েস নিউজ ডেস্ক:

হজ নিবন্ধনের টাকা ফেরত পেতে ১২ জুলাইর পর আবেদন করতে হবে। বুধবার দুপুরে হজ নিয়ে অনলাইন সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসোইন বলেন, এ বছর হজে যাওয়ার পথ বন্ধ হওয়ায় নিবন্ধনকারীরা ইচ্ছে করলে সামনে বছর যেতে পারবেন আর টাকা উত্তোলন করতে চাইলে কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই টাকা তুলে নিতে পারবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় সোমবার জানায়, এ বছর বাইরে থেকে কেউ হজে অংশ নিতে পারবে না।

সৌদি আরবের বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা হজে অংশ নিতে পারবেন। তবে হজে অংশগ্রহণকারীদের সংখ্যা এক হাজারেরর বেশি হবে না।
ধর্ম সচিব মো. নুরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

সভায় যেসব সিদ্ধান্ত হয় সেগুলো হলো- চলতি বছরের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। আগামী বছর ২০২১ সালে কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় হ্রাস-বৃদ্ধি হলে তা হজযাত্রীর জমাকৃত অর্থের সমন্বয় করা হবে। কোনো হজযাত্রী নিবন্ধন বাতিল করলে তার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যেতে হবে। কোনো হজযাত্রী টাকা উত্তোলন করতে চাইলে অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো সার্ভিস চার্জ ছাড়াই তাকে তার সমুদয় অর্থ ফেরত দেওয়া হবে।

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের টাকা উত্তোলন করতে চাইলে সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করবেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে হজ এজেন্সির মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ করবেন। সরকারি অথবা বেসরকারি ব্যবস্থাপনার যেসব হজযাত্রী নিবন্ধনের টাকা তুলতে চান তাদের আগামী ১২ জুলাইয়ের পর আবেদন করতে হবে।

সভায় সদ্য মারা যাওয়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্ত্রণালয় জানায়, এবার বাংলাদেশ থেকে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে আগ্রহী ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION