সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ

ভয়েস নিউজ ডেস্ক:

দলের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল বুধবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, বৈঠকে আজকের ঘটনা নিয়ে আলোচনা, পুলিশের হামলার নিন্দা এবং আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়।

বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছিলেন।

বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কার্যালয়ের ভেতর ও সামনে থেকে ৩ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। আটকদের মধ্যে আছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

অভিযানের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দলের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তিনি কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নেন। পুলিশের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম মকবুল হোসেন (৪০)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION