সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

বিএন‌পির পূর্ব নির্ধারিত ১০ ডিসেম্বরের সমা‌বেশ নয়াপল্ট‌নেই হবে: ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

‘১০ ডি‌সেম্বর যেকো‌নও মূ‌ল্যে বিএন‌পির পূর্ব নির্ধারিত সমা‌বেশ হ‌বেই। আমরা নয়াপল্ট‌নে যাব। আমা‌দের শা‌ন্তিপূর্ণ সমা‌বেশ করা গণতা‌ন্ত্রিক অধিকার। সমা‌বেশ সুষ্ঠুভা‌বে কর‌তে দেওয়ার দা‌য়িত্ব সরকা‌রের।’

বৃহস্প‌তিবার (৮ ন‌ভেম্বর) রাজধানীর গুলশা‌নে বিএন‌পি চেয়ারপারস‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা ব‌লেন দলটির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল ব‌লেন, গতকাল দুপু‌রে বিনা উসকানিতে পু‌লিশ আমাদের নেতাকর্মী‌দের ওপর হামলা চালায়। এসময় তারা গ্রেনেড, রাবার বু‌লেট, টিয়ার গ্যাস নিক্ষেপ ক‌রে। এতে বিএন‌পির ক‌য়েকশ নেতাকর্মীর পাশাপাশি দা‌য়িত্বরত সাংবা‌দিকও আহত হন। ক‌য়েকজ‌নের অবস্থা আশঙ্কাজনক। মকবুল না‌মের কাফরুল থানার একজন স্বেচ্ছাসেবক নেতা গু‌লিতে শহিদ হ‌য়ে‌ছেন।

পু‌লি‌শের এ হামলা‌কে কাপুরু‌ষো‌চিত ও বর্বর হামলা উল্লেখ করে মির্জা ফখরুল ব‌লেন, অনেক নেতাকর্মীসহ সাংবা‌দিক‌দের মোবাইল ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে। ক্যা‌মেরা ভে‌ঙে দি‌য়ে‌ছে। ক‌য়েকশ নেতাকর্মী‌কে আটক ক‌রে নি‌য়ে গে‌ছে।

ফখরুল ব‌লেন, আমি দলীয় কার্যাল‌য়ের সাম‌নে ছিলাম। পু‌লিশ চ‌টের ব্যা‌গে ক‌রে বোমা, কক‌টেল এসব নি‌য়ে অফি‌সের ওপ‌রে গে‌ছে। প্রত্যেক‌টি রু‌মের দরজা ভে‌ঙে‌ছে। অফিসের ভেত‌রে থাকা সব কাগজপত্র, ফাইল, চেকবই নি‌য়ে গে‌ছে। চেয়ার-টে‌বিল ভাঙচুর ক‌রে‌ছে। পু‌লিশ অফিসের পিয়ন ও অ্যাকাউন‌টেন্ট‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে।

বিএন‌পি অনেক সিনিয়র নেতা‌কেও এসময় পু‌লিশ আটক ক‌রে অভিযোগ ক‌রে মহাস‌চিব ব‌লেন, তারা রুহুল ক‌বির রিজভী, শিমুল বিশ্বাস, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, ম‌নির হো‌সেন, বাবুলসহ অনেক‌কে নি‌য়ে গে‌ছে।

পু‌লিশ ক‌মিশনার বিএন‌পির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ‌্যানী‌কে ফোন ক‌রে সমা‌বে‌শের চি‌ঠি আন‌তে যাওয়ার জন্য ব‌লেন। এ‌্যানী‌ চি‌ঠি আন‌তে নি‌চে নাম‌লে তা‌কেও আটক ক‌রে ব‌লে জানান মির্জা ফখরুল।

ফখরুল অভি‌যোগ ক‌রে ব‌লেন, পু‌লিশ নি‌জেরা বোমা রেখে আমাদের‌ তার দায় দি‌চ্ছে। নাটক কর‌ছে। ডি‌বি, পু‌লিশ, সোয়াত টি‌মের পাশাপা‌শি আর্জেন্টিনার জা‌র্সি ও হা‌তে শর্টগান নি‌য়ে গু‌লি চা‌লি‌য়ে‌ছে। বি‌ভিন্ন মি‌ডিয়ায় সে ছ‌বি দেখা গে‌ছে। এখন পু‌লিশ বল‌ছে, সে তা‌দের কেউ না। পু‌লিশ গতকাল সারা ঢাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

সবশেষে মহাসচিব বলেন, পুলিশের কাছে গত ১৩ ও ২০ নভেম্বর আমরা পল্টনে সমাবেশের অনুমতি চে‌য়ে চিঠি দিয়েছি। আমরা সেখানেই সমাবেশ করবে। আমা‌দের‌ যে‌তে বাধা দিলেও আমরা রাস্তায় নামবে। সাধারণ মানুষকে নি‌য়ে যেহেতু আমা‌দের রাজনীতি, তাই সমাবেশ কর‌তে না দিলে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কী কর‌বে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION