সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষনা- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন 

বিশেষ প্রতিবেদক:

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা। এর পর থেকে বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধারা একে একে মারা যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ আছে, থাকবে। শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের এই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এক মাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন শান্তির জন্য শেখ হাসিনার কোন বিকল্প হয়ে উঠেনি বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার জেলা শাখার সম্মেলন উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মঙ্গলবার সাড়ে ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এর পর কোরআন, গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠের পর উদ্বোধনী বক্তব্যে রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এসময় তিনি বলেন, বিএনপি যে হাত দিয়ে আক্রমণ করবে তা ভেঙ্গে দিতে হবে, এটা শেখ হাসিনার কথা। বিএনপির  সন্ত্রাস কর্ম প্রতিহত করতে শেখ হাসিনার এ নিদের্শ মেনে চলতে নেতা কর্মীদের আহবান জানান তিনি।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে
সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত হওয়ার কথা থাকলে তিনি এসেননি। তিনি ডিজিটাল মাধ্যমে বক্তব্য রাখার কথা রয়েছে।  অতিথি হিসেবে কেন্দ্রিয় নেতা মাহবুবুল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন।
ইতিমধ্যেই মিছিলে মিছিলে সম্মেলনে হাজার হাজার নেতা কর্মী এসেছেন।  মিছিল আসা অব্যাহত আছে।
সভা সঞ্চালনা করছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION