বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গোপনাঙ্গের স্বাস্থ্যরক্ষা নিয়ে কোনো ভুল করছেন না তো?

স্বাস্থ্য ডেস্ক:

গোপনাঙ্গের স্বাস্থ্য নিয়ে কথা বলতে এখনও অনেকেই স্বচ্ছন্দ নন। কিন্তু শারীরবৃত্তীয় কাজগুলো তো বন্ধ হয় না। সকলের যে সমস্যা হবেই, এমনটা নয়। কিন্তু সমস্যা হলে অনেকেই বুঝে উঠতে পারেন না, ঠিক কী করা উচিত। প্রাথমিকভাবে এই ছোট ছোট সমস্যাগুলোকে অবহেলা করলে পরবর্তীতে সেখান থেকেই বড় কোনো সংক্রমণ হতে পারে। এমনকি, সন্তানধারণে সমস্যা হওয়াও অস্বাভাবিক নয়।কিন্তু জটিল এই রোগগুলোর সূত্রপাত হয় সচেতনতার অভাব থেকে।

১. বেশিক্ষণ এক স্যানিটারি প্যাড পরে থাকবেন না : প্রতিমাসেই মেয়েদের ঋতুস্রাব হয়। সে সময় স্যানিটারি প্যাড ব্যবহার করেন অনেকেই। কিন্তু বাড়ির বাইরে প্যাড পাল্টানোর সমস্যা হয় বলে একটি প্যাড অনেকক্ষণ পরে থাকতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস যৌন স্বাস্থ্যের ক্ষতি করে। তাই, যেভাবেই হোক- ৪ থেকে ৬ ঘণ্টা পর পর প্যাড পালটে ফেলার অভ্যাস করুন।

২. সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করবেন না : গোপনাঙ্গ পরিষ্কার করতে অনেকেই সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করেন। চিকিৎসকদের মতে, দেহের বিশেষ এ অংশের জন্য আলাদা তরল সাবান থাকলেও, তা ব্যবহার করার প্রয়োজন নেই। শরীরের এই অংশটি অতিরিক্ত স্পর্শকাতর, তাই পানি দিয়ে পরিষ্কার করাই ভালো।

৩. মিলনের পর গোপনাঙ্গ পরিষ্কার করুন : শারীরিকভাবে মিলিত হওয়ার পর, যত তাড়াতিড়ি সম্ভব পানি দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করে নিন। না হলে মূত্রাশয় বা মূত্রনালিতে সংক্রমণ হতে পারে।

৪. পরুন সুতির অন্তর্বাস : ঘাম কম হয়, বাতাস চলাচল করে এমন অন্তর্বাস পরুন। বাজারে অনেক ধরনের অন্তর্বাস পাওয়া যায়। কিন্তু চর্মরোগ চিকিৎসকরা সব সময়ে সুতির জিনিসের ওপরই জোর দেন।

৫. নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন : সমস্যা হচ্ছে না বলে চিকিৎসকের কাছে যাবেন না এমন অভ্যাস কিন্তু ভবিষ্যতের জন্য ঠিক নয়। কারণ, এ বিষয়ে কথা বলতে অনেকেই সঙ্কোচ বোধ করেন। তাই কোনো সমস্যা হলে তা বুঝতে অনেকটা দেরি হয়ে যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION