বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

যে ৫ উপায়ে কমতে পারে গ্যাসের সমস্যা

স্বাস্থ্য ডেস্ক:

নানা কারণে কমবেশি অনেকেই গ্যাসের সমস্যায় (অ্যাসিডিটি) ভুগে থাকেন।সাধারণত বেশি ঝাল ও তৈলাক্ত খাবার খাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস, দুশ্চিন্তা, ব্যায়াম না করা ইত্যাদির কারণে পেটে গ্যাস তৈরি হয়।

এমন সমস্যা থেকে তৎক্ষণাৎ মুক্তি পেতে অনেকেই অ্যান্টাসিড জাতীয় ওষুধের ওপর ভরসা করেন। আবার ভরপেট খাওয়া হয়ে গেলে, আরাম পেতে অনেকেই ঠান্ডা নরম পানীয়ও খেয়ে থাকেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ওষুধ নয়, জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১) খাবার অভ্যাসে পরিবর্তন

যদি কারও হজমের সমস্যা থাকে, তা হলে খাওয়ার রুটিনে ঘন ঘন পরিবর্তন না আনাই ভাল। এছাড়াও খাওয়ার পর বসে বা শুয়ে থাকার অভ্যাস ত্যাগ করতে পারলেও ভাল। খুব ভাল হয় যদি ঘুমাতে যাওয়ার ২ ঘণ্টা আগে খেতে নিতে পারেন।

২) পানীয় খাবেন না

গলা-বুক জ্বালা করলেই ঠান্ডা পানীয় খেলে ফেলা একেবারেই অনুচিত। কারণ, এই জাতীয় পানীয় খেলে ঢেকুর তোলার প্রবণতা বেড়ে যায়। ফলে পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিড মুখে উঠে আসতে পারে। বমি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

৩) ঘুমের অভ্যাস

বালিশ ছাড়া ঘুমোনোর অভ্যাস? এই অভ্যাস কিন্তু অম্বলের একটি কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, শোয়ার সময় পা এবং মাথা যেন একই সরলরেখায় না থাকে। মাথার দিক একটু উঁচুতে রাখতেই পরামর্শ দেন তারা।

৪) ওজন নিয়ন্ত্রণ

দেহের ওজন বেশি থাকলেও হজমের সমস্যা হতে পারে। বয়স অনুযায়ী ওজন কেমন হওয়া উচিত, তা বুঝেই খাওয়াদাওয়া এবং শরীরচর্চা করলেই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৫) মানসিক চাপ

ঘরে-বাইরে নানা কাজের মধ্যে বাড়তে থাকা মানসিক চাপও হজমের গন্ডগোল ঘটাতে পারে। তার উপর যদি ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে, তা হলে তো সোনায় সোহাগা! মানসিক চাপ কমানোর জন্য হালকা ব্যায়াম করতে পারেন। আবার ঘর অন্ধকার করে বেশ কিছুক্ষণ হালকা কোনও গান শুনতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION