শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

হিরো আলমের বিরুদ্ধে নারীকে কুপ্রস্তাবের অভিযোগ

হিরো আলমের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল থানায় শারমীন আক্তার সাথী নামে এক তরুণী এই অভিযোগ করেন। এ বিষয়ে সাধারণ ডায়েরি করেন তিনি। তার ডায়েরি নম্বর ১১৭২।

এই তরুণীর দাবি, তাকে সোশ্যাল মিডিয়ায় অনৈতিক প্রস্তাব ও প্রাণনাশের হুমকি দিয়েছেন হিরো আলম।

সাথী অভিযোগ করে বলেন, ‘হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে অশ্লীল ভাষায় বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।’

তবে এই বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন হিরো আলম। তিনি বলেন, ‘কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমনটা করেছে। ওটা আমার ফেসবুক আইডি নয়। আমার ফেসবুক আইডির নাম হিরো আলম বগুড়া। আর মেসেজ গিয়েছে হিরো আলম নামের আইডি থেকে।’

প্রকৃত নাম আশরাফুল আলম হলেও সবাই তাকে ‘হিরো আলম’ নামেই চেনেন। বড় পর্দায় তার বিশেষ কোনো কাজ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION