শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

রাশমিকার কাছ থেকে উপহার পেয়ে মহেশ বাবুর টুইট বার্তা

বিনোদন ডেস্ক:

করোনার এই সংকটকালে কর্নাটকে নিজের বাড়িতে সময় পার করছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। এর মধ্যে বন্ধু মহেশ বাবুর জন্য বিশেষ উপহার পাঠালেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাশমিকা মান্দানা বাস্কেট ভর্তি সু-স্বাদু ফল পাঠিয়েছেন। তাতে রয়েছে—অ্যাভোকাডোস, আমের আচার প্রভৃতি। উপহারের সঙ্গে হাতে লেখা একটি চিরকুটও পাঠিয়েছেন তিনি।

রাশমিকার কাছ থেকে উপহার পেয়ে মহেশ বাবু ও তার স্ত্রী নম্রতা ভীষণ খুশি। এক টুইটে রাশমিকাকে ধন্যবাদ জানিয়ে নম্রতা লিখেছেন—সু-স্বাদু ফল পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ রাশমিকা। মহামারি করোনাকালে প্রথম উপহার পেলাম।

রাশমিকা ‘সারিলেরু নীকেবারু’ সিনেমায় মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এটি পরিচালনা করেন অনিল রবিপুরী। এতে আরো অভিনয় করেছেন—প্রকাশ রাজ, বিজয়াশান্তি, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীষ্ম’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নিথিন। বর্তমানে রাশমিকার হাতে কন্নড় ভাষার ‘পোগাড়ু’, তেলেগু ভাষার ‘সুলতান’ ও তামিল ভাষার ‘পুষ্প’ সিনেমার কাজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION