বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পুরুষের বন্ধ্যাত্ব ঠেকাতে কী খেতে পারেন?

স্বাস্থ্য ডেস্ক:

আধুনিক জীবনযাত্রা, দেরি করে বিয়ে করার সিদ্ধান্ত, অনিয়মিত খাওয়াদাওয়া, মানসিক চাপ— এমন কিছু কারণে ক্রমশ পুরুষদের মধ্যে বাড়ছে বন্ধ্যত্বের ঝুঁকি।

চিকিৎসকদের মতে, সন্তানহীনতার নেপথ্যে রয়েছে অস্বাস্থ্যকর জীবনযাপন। মাত্রাতিরিক্ত শারীরিক পরিশ্রম, অত্যধিক মানসিক চাপ এই সমস্যা যেন আরও বাড়িয়ে তুলছে। সমীক্ষা জানাচ্ছে, বর্তমানে প্রায় ৫০ শতাংশ ক্ষেত্রে সন্তানহীনতার কারণ হচ্ছেন পুরুষরা।

তবে সাম্প্রতিক একটি সমস্যা বলছে, খাদ্যাভ্যাস এই সমস্যা তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। কিছু ভিটামিন রয়েছে, যেগুলি বন্ধ্যত্ব দূর করতে সক্ষম।

ভিটামিন সি

শুক্রাণুর পরিমাণ বাড়াতে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন ভিটামিন সি-র উপর। বিভিন্ন গবেষণায় ইতিমধ্যেই বিষয়টি প্রমাণিত হয়েছে। স্ট্রবেরি, বেল পেপার, টমেটো, পেঁপে, লেবু, ব্রকোলির মতো খাবার যদি নিয়ম করে খেতে পারেন, বন্ধ্যাত্বের ঝুঁকি অনেকটাই কমবে।

ভিটামিন বি১২

হাড়ের যত্নে এই ভিটামিন দারুণ কার্যকর। তবে শুক্রাণুর পরিমাণ বাড়াতেও সাহায্য করে ভিটামিন বি১২। মাছ, ডিম এবং দুগ্ধজাত খাবারে এই ভিটামিন ভরপুর পরিমাণে থাকে। খেতে পারেন এগুলি।

ভিটামিন ডি

শরীরের যত্নে ভিটামিন ডি-র মতো উপকারী উপাদান খুব কমই রয়েছে। প্রজনন ক্ষমতা সক্রিয় রাখতে এই ভিটামিনের ভূমিকা অনবদ্য। টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও খেতে পারেন সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাবার।

ভিটামিন ই

দৃষ্টিশক্তি বাড়াতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসকরা। এই ভিটামিন কিন্তু শুক্রাণুর পরিমাণ বাড়িয়ে তোলে। প্রজনন ক্ষমতা বজায় রাখতে সূর্যমুখীর বীজ, পালং শাক, কাঠবাদামের মতো কিছু খাবার খান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION