শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

আমার ছবির একটি দৃশ্যেও অশ্লীলতা নেই-মুনমুন

বিনোদন ডেস্ক:

নব্বই দশকের চাহিদা সম্পন্ন চিত্রনায়িকা মুনমুন। তার রূপ আর সাহসী পারফরম্যান্স ঢাকাই চলচ্চিত্রে আলোড়ন তুলেছিল।

ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন তিনি। ১৯৯৭ সালে সিনেমাটি মুক্তি পায়। তারপর টানা সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেন তিনি।

বিভিন্ন সময় তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে। কিন্তু সমালোচকদের কথায় কান না দিয়ে চলচ্চিত্রে কাজ করে গিয়েছেন এই নায়িকা।

অশ্লীলতার জবাবে মুনমুন বলেন—আমি ২০০৩ সালে চলচ্চিত্র ছেড়ে দিই। এর পরে দীর্ঘ  বছর চলচ্চিত্রে অশ্লীলতার রাজত্ব চলে। এখনো আমার সিনেমাগুলো ইউটিউবে রয়েছে। সেগুলো একটু খেয়াল করে দেখেন, একটি দৃশ্যেও অশ্লীলতা নেই। আপনারা দেখবেন আমি যে পোশাক পরেছি, যে দৃশ্যে অভিনয় করেছি তা কি অন্য নায়িকারা করেননি? তা হলে আমার বিরুদ্ধে কেন অশ্লীলতার অভিযোগ উঠবে! আমাকে অশ্লীল হিসেবে পরিচিত করার পেছনে দায়ী কিছু সাংবাদিক।

মুনমুন এ পর্যন্ত ৯০টি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রাণী ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমা রয়েছে। ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। এ সিনেমার নাম ‘বিষে ভরা নাগীন’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION