শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

দেবের জন্য সময় নেই শ্রাবন্তীর!

বিনোদন ডেস্ক:

গত বছর এপ্রিলে দেব ঘোষণা করেছিলেন আবারো শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘খেলাঘর’-এ একসঙ্গে দেখা যাবে দুজনকে।

কিন্তু এক বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু! আপতত একসঙ্গে কাজ করা হচ্ছে না তাদের।

সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার জন্য নাকি হাতে সময় নেই শ্রাবন্তীর। এক ভক্ত দেবকে প্রশ্ন করেন, ‘দাদা তুমি আর শ্রাবন্তী দি সামনে কোনও ছবিতে কি (একসঙ্গে) আসতে পারো?’ উত্তরে দেব লেখেন, ‘প্রস্তাব দিয়েছিলাম, বললো ডেট নেই (কান্নার ইমোজি) কিন্তু ও আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’।

দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’ থেকে ‘বুনো হাঁস’-এর মতো অন্য ধারার ছবিতে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। এই জুটি বরাবরই খুব প্রিয় বাংলা ছবির ভক্তদের। ২০১৫ সালের দুর্গাপুজো রিলিজ ‘শুধু তোমারই জন্য’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছে দেব-শ্রাবন্তীকে।

তারপর দীর্ঘ ৭ বছর পার হলেও জুটি বাঁধেননি তাঁরা, স্বভাবতই দুজনকে দেখতে উদগ্রীব ভক্তরা। যদিও প্রযোজক-অভিনেতা দেবের ‘কিশমিশ’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে।

আপতত ‘ব্যোমকেশ’ নিয়ে ব্যস্ত দেব। পুজোর আগেই মুক্তি পেতে পারে এই ছবি। যদিও দেব জানালেন ছবির শ্যুটিং শেষ হলেই মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।

হিন্দুস্থান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION