রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

কোনো বিদেশি বন্ধুরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চাপ দেয়নি:: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বিদেশি চাপ নেই।

আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে টেনে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য—কোনো বিদেশি বন্ধুরাষ্ট্র চাপ দেয়নি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবতারণা করেনি তারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনকার নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এই কমিশনের অধীন নির্বাচন করতে বিএনপির সমস্যা কোথায়? নির্বাচন করার জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্যে আছে।

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে—এমন তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি (বিএনপি)।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র ও বৈশিষ্ট্য হারানো—এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।

নির্বাচনে আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার দয়া করে সুযোগ দিচ্ছে, এমন না। তারা (বিএনপি) নির্বাচনে থাকবে, এটা গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ দয়া করে তাদের আনবে, এটাও তো হতে পারে না।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION