শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যু বিশিষ্টজনের শোক

ভয়েস নিউজ ডেস্ক:

দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তার মৃত্যুতে দেশের বিশিষ্ট ব্যক্তিরা শোক জানিয়েছেন।

সেতুমন্ত্রীর শোক

এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক শোকবার্তায় তিনি তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রীর শোক

এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, চার দশকের বেশি সময় ধরে দেশ ও বিদেশের মানুষের মন জয় করা আটবার জাতীয় পুরস্কারে ভূষিত এই সংগীত প্রতিভার কণ্ঠে মানব মনের সূক্ষ্ম অনুভূতির অনুরণন কখনো ভুলবার নয়।

তথ্য প্রতিমন্ত্রীর শোক
এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং তথ্যসচিব কামরুন নাহার।

শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পৃথক শোকবার্তায় তারা এন্ড্রু কিশোরের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION