রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মসজিদুল হারাম ও নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত: বসানো হচ্ছে থার্মাল ক্যামেরা

ভয়েস নিউজ ডেস্ক:

পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী মুসল্লিদের জন্য শিগগিরই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি সরকার। দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সৌদিআসের বরাত দিয়ে বুধবার (২৯ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে সৌদি গ্যাজেট।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা ভাইরাস শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরা বসানো হয়েছে মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে। যার মাধ্যমে এক সময়ে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষণিক শনাক্ত করা যাবে।

থার্মাল ক্যামেরা বসার পর শেখ আবদুল রহমান আল- সৌদিআস বলেন, সময় এসে গেছে পবিত্র মসজিদ দুইটির প্রবেশদ্বার খুলে দেওয়ার। আল্লাহ চাইলে, সবকিছু ঠিক থাকলে আর রাষ্ট্র চাইলে আমরা মুসলিম উম্মার জন্য মসজিদ দুইটি খুলে দেব।

থার্মাল ক্যামেরার বিষয়ে তিনি বলেন, একসঙ্গে ২৫ জনকে স্ক্যান করা সম্ভব হবে। যদি কোনো ব্যক্তির অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে তবে এই ডিভাইসে তা প্রদর্শিত হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION