বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

‘ফিরে দেখা’ হলে গিয়ে দেখব

বিনোদন ডেস্ক:

‘রোজিনা ম্যাম ও কাঞ্চন স্যার উনারা আমাদের কিংবদন্তি। আমাদের জন্য অনেক বড় প্রেরণার যে আমাদের সিনেমার এমন সময়ে তারা আবার আমাদের পথ দেখানোর জন্য আসছেন। কাজ করছেন। উনারা যদি এখনও বাংলা চলচ্চিত্রের জন্য হৃদয়ে এতো ভালোবাসা রাখতে পারেন, প্রেম রাখতে পারেন। তাহলে আমাদেরও আরও অনেক দায়িত্ব আছে।’চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ও অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’সিনেমাকে শুভকামনা জানাতে এসে এভাবেই বলছিলেন আরিফিন শুভ।

আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফিরে দেখা’এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন ‘ফিরে দেখা’ টিমের সদস্যরা। রোজিনার ডাকে এই আয়োজনে ফিরে দেখা সিনেমার শিল্পী না হয়েও হাজির হোন আরিফিন শুভ। বক্তব্যের শুরুতেই তিনি জানান, আমরা যখন ছোট ছিলাম তখন তাদেরকে দেখেছি, তাদের সিনেমা দেখেছি আজকে এখনও তারা ভালোবেসে কাজ করে যাচ্ছেন। ফিরে দেখার প্রতি আমার শুভ কামনা রইল।

রোজিনা ও ইলিয়াস কাঞ্চনদের অভিনীত সিনেমা দেখে দেখে বড় হয়েছেন আরিফিন শুভ। সেই শুভ এখন ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক। তাই ‘ফিরে দেখা’সিনেমার সংবাদ সম্মেলনের দাওয়াতে এড়িয়ে যাননি শুভ।

শুভ বলেন, ‘রোজিনা ম্যাম ও কাঞ্চন স্যার উনারা আমাদের কিংবদন্তি। আমাদের জন্য অনেক বড় প্রেরণার যে আমাদের সিনেমার এমন সময়ে তারা আবার আমাদের পথ দেখানোর জন্য আসছেন। কাজ করছেন। উনারা যদি এখনও বাংলা চলচ্চিত্রের জন্য হৃদয়ে এতো ভালোবাসা রাখতে পারেন, প্রেম রাখতে পারেন। তাহলে আমাদেরও আরও অনেক দায়িত্ব আছে।’

এ সময় ছবিটি হলে গিয়ে দেখবেন বলেও জানান শুভ। পাশপাশি দর্শকদেরও হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান করেন এই নায়ক। শুভ বলেন, আমি সবার কাছে এই অনুরোধ করব, রোজিনা ম্যাম এটা বানিয়েছেন। এখানে নিরব আছে আরও অনেকেই আছেন। ছবিটি যখন রিলিজ হবে আমি অবশ্যই হলে দেখতে যাব। আপনারা যারা দর্শক আছেন তারাও ছবিটি দেখতে যাবেন, অনুপ্রেরণা দেবেন।

‘ফিরে দেখা’ নির্মাণের জন্য ২০১৯-২০ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন রোজিনা। ২০২১ সালের মার্চে শুরু হয় ছবিটির শুটিং। এই ছবিতে রোজিনার সঙ্গে আছেন কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। ছবিটির গল্প, চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করেছেন রোজিনা। এছাড়া সরকারি অনুদান সংগ্রহ করে, সহ-প্রযোজনাও করেছেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION