শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোরবানির পশুর চামড়ার নতুন মূল‍্য নির্ধারণ

ভয়েস নিউজ ডেস্ক:

আসন্ন কোরবানির ঈদে কোরবানির পশুর চামড়ার মূল‍্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার ঢাকার মধ‍্যে কোরবানি গরুর চামড়ার মূল‍্য ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫-৪৮ টাকা।

আজ রবিবার সচিবালয়ে চামড়াখাতের তিন সংগঠনের ব‍্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়ার নতুন মূল‍্য ঘোষণা করেন। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম তিন টাকা বাড়ানো হলো।

বাণিজ্যমন্ত্রী জানান, এবারের ঈদে খাসির চামড়ার ক্রয়মূল‍্য প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল‍্য ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো বলেন, চামড়ায় যেন সঠিকভাবে লবণ দেওয়া হয়। সেই সঙ্গে চামড়া যাতে পাচার না হয়- সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ত‍ৎপর থাকার আহ্বান জানান মন্ত্রী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION