শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

১২ কেজি এলপিজির দাম কমে ৯৯৯ টাকা

ভয়েস নিউজ ডেস্ক:

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ৭৪ টাকা।

সোমবার (৩ জুলাই) নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।

সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী, ১২ কেজির বোতলজাত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৫ কেজি ৪৫৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৪০ টাকা, ১৫ কেজি ১ হাজার ২৪৮ টাকা, ১৬ কেজি ১ হাজার ৩৩১ টাকা, ১৮ কেজি ১ হাজার ৬৬৪ টাকা, ২২ কেজি ১ হাজার ৮৩১ টাকা, ২৫ কেজি ২ হাজার ৮০ টাকা, ৩০ কেজি ২ হাজার ৪৯৬ টাকায় বিক্রি হবে।

এছাড়া, ৩৩ কেজি ২ হাজার ৭৪৬ টাকা, ৩৫ কেজি ২ হাজার ৯১২ টাকা ও ৪৫ কেজির বোতলজাত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, জুন মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION