শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

তিন মেয়ের সঙ্গে এক গানে ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক:

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান। তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন তিন মেয়ে কথা, রিমঝিম ও ফাইজা।

গানটির শিরোনাম ‘পারিনি ভুলতে’। ইংরেজি ও বাংলার সংমিশ্রণে তৈরি গানটির সংগীত করেছেন আকাশ মাহমুদ।

সংগীত পরিচালক সুমন কল্যাণের ডি স্টেশন স্টুডিওতে রেকর্ডিং হয়েছে বৃহস্পতিবার।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ‘হে যুবক’-খ্যাত গায়িকা বলেন, “মেয়েরাও আমার মতো গানপাগল। অনেক দিনের ইচ্ছা ছিল ওদের সঙ্গে একটা গান করার। এবার সেই ইচ্ছা পূরণ হলো। সুন্দর একটা গান হয়েছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। ”

এটিই ডলির তিন মেয়ের প্রথম মৌলিক গান। রিমঝিম ও ফাইজা রয়েছেন ঢাকায়। অন্যদিকে কথা মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ভয়েস দিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION