শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

নাবিলার দিনরাত্রি

বিনোদন ডেস্ক:

মাসুমা রহমান নাবিলা। ঈদুল ফিতরে এনটিভিতে ‘নাবিলার দিনরাত্রি’ শিরোনামের অনুষ্ঠানে দেখা গেছে তাকে। সামনের ঈদেও অন্যরকম আয়োজনে দর্শকদের সঙ্গে থাকছেন বলে জানালেন।

আগের অনুষ্ঠানটির দ্বিতীয় মৌসুমে সঞ্চালক হিসেবেই হাজির হবেন নাবিলা। তবে এবার বিশেষ চমক থাকছে। ‘আয়নাবাজি’ নায়িকা জানান, এ অনুষ্ঠানে অতিথি হবেন সাতজন ভাগ্যবান ভক্ত।

তারকাদের কাছে প্রচুর অনুরোধ থাকে যেন সাধারণ মানুষদের নিয়েও অনুষ্ঠান করা হয়। তাই এই আয়োজন।

নাবিলা বলেন, “অনেক সময় লক্ষ্য করি দর্শক, কলিগ, বন্ধুদের অনেক সুপ্ত প্রতিভা আছে। তারা নিজেদের প্রতিভা দেখাতে চান। সেসব মাথায় রেখেই আমরা দর্শকদের চমকে দিতে হাজির হচ্ছি। করোনার সময়ে ঘরে বসে নিজেদের প্রতিভাকে যারা কাজে লাগিয়েছেন, নতুন কিছু করেছেন, তারাই এ অনুষ্ঠানের অতিথি হওয়ার সুযোগ পাবেন।”

দ্বিতীয় মৌসুমে আট পর্বে দেখানো হবে ‘নাবিলার দিনরাত্রি’। জানালেন, প্রথম পর্ব টেলিভিশনে প্রচার হলেও বাকি পর্বগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে।

সঞ্চালনার পাশাপাশি নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে পাওয়া যায় নাবিলাকে। তবে করোনা পরিস্থিতিতে ঘরেই থাকছেন। সবাইকে বাসায় নিরাপদে থাকার আহ্বানও জানালেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION