শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

ওয়ানডে দলের অধিনায়কও সাকিব

সাকিব আল হাসান, ফাইল ছবি

খেলাধুলা ডেস্ক:

নাটকীয় ও বিশৃঙ্খল অবস্থার পর ইনজুরিতে থাকা তামিম ইকবালের জায়গায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

ফলে এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব। কারণ, ইতোমধ্যেই তিনি টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন।

তবে সব ফরম্যাটে তিনি অধিনায়ক থাকবেন কি না- তা বোর্ড ও সাকিবের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই এশিয়া কাপের জন্য বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করবে বোর্ড। এশিয়া কাপের দল ঘোষণার শেষ তারিখ ১২ আগস্ট।

শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে নিজ বাসভবনে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, ‘সাকিবকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। সে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে।’

তিনি বলেন, সাকিব যদি সব ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান, তাহলে বোর্ড আনন্দের সঙ্গে তা গ্রহণ করবে।
গত সপ্তাহে বোর্ডের অধিনায়ক নির্বাচনের কথা থাকলেও সাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন থাকায় তারা তা করতে পারেননি।

সাকিবের পাশাপাশি টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকেও পরবর্তী ওয়ানডে অধিনায়কের জন্য আলোচনায় রাখা হয়েছিল।

উল্লেখ্য, ইনজুরির কারণে সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION