শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

আগামী নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন, তার পক্ষে কাজ করব-ব্যারিস্টার সাঈদ

প্রেস বিজ্ঞপ্তি:

আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন যাকে দেবেন আমরা সবাই তার পক্ষ হয়ে কাজ করবো। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যতদিন রাষ্ট্রক্ষমতায় আছেন দেশের উন্নয়নের ধারাও ততদিন বজায় থাকবে। এই ধারা বজায় রাখতে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কক্সবাজার -৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিজান সাঈদ।

বুধবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবসে সন্ধ্যা ৬টার দিকে রামু উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দক্ষ ও যোগ্য নেতৃত্ব দরকার । বাংলাদেশের বর্তমান যত উন্নয়ন, যত অর্জন, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২১ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে পূনরায় ক্ষমতায় আনতে হলে দলীয় ঐক্যের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, ততদিন দেশে শান্তি-সমৃদ্ধি, উন্নয়ন বজায় থাকবে । আমরা আশা করবো, জনগণ আগামী নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বিজয়ী করবে ।

এসম উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, এমপি কানিজ ফাতেমা, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে.কর্ণেল (অব) ফোরকান আহমেদ, নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, সাধারণ সম্পাদক সামশু আলম মন্ডলসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION