শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

নোবেলজয়ী ড. ইউনূসকে চিঠি বারাক ওবামার

আন্তর্জাতিক ডেস্ক:

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ রোববার ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি শেয়ার করা হয়েছে। চিঠির সঙ্গে পোস্টে ওবামার একটি ছবিও যুক্ত করা হয়েছে।

বারাক ওবামা গত ১৭ আগস্ট লেখা ওই চিঠিতে ড. ইউনূসকে বলেছেন, দারিদ্র্য থেকে মুক্তির উপায় করে দেওয়ার মাধ্যমে মানুষের ক্ষমতায়নের জন্য আপনার যে প্রচেষ্টা, তা থেকে আমি দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত হয়েছি। ২০০৯ সালে হোয়াইট হাউসে আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে বলেছিলাম, আপনার কাজ লক্ষ লক্ষ মানুষকে তাদের সম্ভাবনা সম্পর্কে অনুপ্রাণিত করেছে।

চিঠিতে তিনি আরও লিখেছেন, আপনি যাদেরকে বিনিয়োগ করেছেন এবং যারা সবার জন্য ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, তারা আপনার কথা ভাবছেন। আশা করি, এটি আপনাকে শক্তি জোগাবে। আপনি আপনার কাজ ও কাজের স্বাধীনতা অব্যাহত রাখবেন বলে আশা করি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION