শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু

করোনা সারার বাড়িতেও

বিনোদন ডেস্ক:

বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলী খান জানালেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার গাড়ির চালক। তাই বর্তমানে মা অমৃতা সিং-সহ পুরো পরিবার যথাযথ নিয়ম মেনে চলছেন।

জি নিউজ জানায়, করোনা পরীক্ষার পরপরই গাড়ির চালককে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পাশাপাশি সারার পরিবারের প্রত্যেকের কভিড-১৯ পরীক্ষা করানো হয়। নিজেরসহ বাড়ির অন্য সদস্য ও কর্মীদের পরীক্ষা নেগেটিভ এসেছে বলে এক বিবৃতিতে জানান ‘কেদারনাথ’ অভিনেত্রী।

তবে বাড়ির সবাই এই মুহূর্তে নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ রেখেছেন। সারা জানান, স্থানীয় পৌরসভার পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক খবর রাখা হচ্ছে। এ জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এ দিকে রেখার বাংলোর এক নিরাপত্তা রক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর অভিনেত্রীর বাড়ি সিল করে দেওয়া হয়। রেখারও করোনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন এই মুহূর্তে রয়েছেন নানাবতী হাসপাতালে। তাদের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট পজিটিভ, তবে বাড়িতেই তাদের চিকিৎসা করানো হচ্ছে।

বি টাউনের পাশাপাশি টেলি অভিনেতা পার্থ সামন্থনের কভিড পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। তিনিও কোয়ারেন্টাইনে রয়েছেন।

মার্চে কণিকা কাপুরের মাধ্যমে বলিউডে প্রথম কারো শরীরে করোনা ধরা পড়ে। এ গায়িকা বর্তমানে সুস্থ আছেন। এরপর করণ জোহর, বনি কাপুর, আমির খান ও অনুপম খেরের বাড়িতে হানা দেয় এই ভাইরাস। তবে তারকারা কেউ আক্রান্ত হননি। এ দিকে আরেক অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট জানান, করোনা আক্রান্ত হলেও বর্তমানে সুস্থ হওয়ার পথে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION