শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

জালিয়াতির আরও অভিযোগ আদানির বিরুদ্ধে

ভয়েস নিউজ ডেস্ক:

ভারতের আলোচিত আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ‘অস্বচ্ছ লেনদেনের’ আরও অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাওয়া গেছে ‘শেয়ার জালিয়াতির’ নতুন নথি।

‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)’ আদানি গ্রুপের আর্থিক লেনদেন বিষয়ে নতুন একটি তদন্ত করেছে। তাতে এসব অভিযোগ উঠে এসেছে। খবর- দ্য গার্ডিয়ান ও সংস্থা রয়টার্সের।

অভিযোগ উঠেছে যে, আদানি গোষ্ঠীর শেয়ারে কয়েক কোটি ডলার বিনিয়োগ করা হয়েছিল মরিশাসের একটি তহবিল থেকে। সেই তহবিলের সঙ্গে যুক্ত ছিলেন আদানি পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী অংশীদারেরাই। নথিতে দেখা গেছে, আদানি পরিবারের ঘনিষ্ঠ লোকজন বছরের পর বছর ধরে গোপনে আদানি গোষ্ঠীর শেয়ার কিনেছেন। ঠিক সেই সময় উল্কার গতিতে আদানির উত্থান হয়েছে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চও একই অভিযোগ তুলেছিল। অভিযোগ অস্বীকার করলেও প্রতিবেদনের জেরে আদানি গ্রুপের বাজার মূলধন ১০ হাজার কোটি ডলারের বেশি কমে যায়। হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর নানাভাবে আদানি গ্রুপ তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র:সমকাল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION