শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়া তৈরি করলো নতুন পারমাণবিক সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক:

নৌবাহিনীকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে ‘কৌশলগত পারমাণবিক হামলার সাবমেরিন’ তৈরির দাবি করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় টহলরত নৌবহরে এটিকে যুক্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

কেসিএনএ বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বুধবার উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় তিনি জানান, নৌবাহিনীকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রে শক্তিশালী করার অংশ এটা।

কিম বলেন, ‘সাবমেরিনটির নাম হিরো কিম কুন ওকে। এটির উৎক্ষেপণ ডিপিআরকে-কে শক্তিশালী করার নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।’

উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নামের সংক্ষেপ ডিপিআরকে।

অনুষ্ঠানে কিম আরও বলেন, ‘স্থল বাহিনীকে উন্নত এবং ভবিষ্যতে নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে।’

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION