শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

সরকারকে পদত্যাগে বাধ্য করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করবোই: রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই বিএনপির চলমান আন্দোলন শেষ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার কুমিল্লা কোর্টে হাজিরা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের এক দফার আন্দোলন চলছে। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেই আন্দোলন শেষ হবে।

তিনি বলেন, এই মামলার হাজিরা আমরা নিয়মিত দিচ্ছি। আগেও দিয়েছি এখনো দিচ্ছি। তবে এই মামলা যারা দিয়েছে বিরোধী দলের শক্তিকে খর্ব করার জন্য। বালুর ও কাঠের ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল উনি এসে নাকি এই চৌদ্দগ্রামে বাস পুড়িয়ে দিয়েছিল? এই ঘটনা ঘটার প্রায় ৪৮ ঘন্টা আগে আমাকে আটক করে কারাগারে রাখা হয়েছিল। তাহলে বুঝতে হবে এটা পরিকল্পিত অসৎ উদ্দেশ্য প্রণোদিত।

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দলগুলোকে ধ্বংস করার জন্য সারাদেশে ৪৫ থেকে ৪৯ লক্ষ মিথ্যা মামলা দেয়া হয়েছে এটাও তারই একটি অংশ। এগুলো করে লাভ হবে না। দেশের মানুষ জেগে উঠেছে। এক দফা আন্দোলন শুরু হয়েছে। তবে এই সরকার দেড় যুগ ধরে অবৈধভাবে ক্ষমতায় আছে। দেশের মানুষকে অত্যাচার জুলুম নির্যাতন করছে।

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনিক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION