বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

যে কারণে পরীমনি-রাজের তালাকনাম‍া

বিনোদন ডেস্ক:

দেশের বিনোদন ইন্ডাস্ট্রির আলোচিত জুটি অভিনেত্রী পরীমনি ও শরিফুল রাজ। চলচ্চিত্রের চেয়ে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকতে দেখা যায় তাদের। বারবার বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে এবার তাদের সংসার অবশেষে ভেঙেই গেল। চিত্রনায়িকা পরীমনি অভিনেতা শরীফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন। গণমাধ্যমের হাতে সেই তালাকের কপি এসে পৌঁছেছে।

তালকনামায় বিচ্ছেদের জন্য চারটি কারণ উল্লেখ করেছেন পরীমনি। প্রথমত, তাদের মতের মিল হচ্ছিল না। দ্বিতীয়ত, কোনো কিছু নিয়েই বনিবনা হচ্ছিল না। তৃতীয়ত, রাজ তার ও সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন না এবং চতুর্থত, নায়িকা মানসিক অশান্তিতে ভুগছিলেন। সে কারণে ১৮নং কলাম অনুযায়ী পরীমনি বিবাহবন্ধন ছিন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

যদিও এই নায়িকা আরও মাস ছয়েক আগেই জানান যে রাজের সঙ্গে তিনি এই অসুস্থ সম্পর্কটাকে আর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে চান না। একই কথা বলেছিলেন রাজও।

এ প্রসঙ্গে জানতে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মাত্র ঘুম থেকে উঠছি। উঠেই দেখি অনেকেই আমাকে কল দিয়েছে। যা দেখে আতঙ্কিত হয়ে যাই। এরপর সবার সঙ্গে যোগাযোগ করলে শুনি পরী নাকি আমাকে তালাকনামা পাঠিয়েছে। যা শুনে আমি চমকে যাই। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION