সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে প্রথম পদক জিতলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

এশিয়ান গেমসের এবারের আসরে প্রথম পদক জিতলো বাংলাদেশ। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চীনের হ্যাংজুর ঝেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ।

এর আগে ২০১৪ সালে এশিয়ান গেমস নারী ক্রিকেটে এই পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। ৯ বছর পর ব্রোঞ্জ জিতল, তাও সেই পাকিস্তানকে হারিয়ে। যদিও মাঝে এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল না। ২০১০ সালে নারী ক্রিকেট দল জিতেছিল রৌপ্য। সেবারও তারা পাকিস্তানের কাছে হেরেছিল।

আজ ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশ টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। নিগার সুলতানা জ্যোতির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। পাকিস্তানকে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানের বেশি করতে দেননি তারা।

জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। পাশাপাশি এবারের এশিয়ান গেমসের পদক প্রাপ্ত দেশের তালিকায় বাংলাদেশের নাম তোলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION