শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা নিহত ৫২ হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছের।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রদেশের মাস্তুং জেলার একটি মসজিদের কাছে এ বোমা হামলার ঘটনা ঘটে। জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক শাহি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাস্তুংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানান, আলফালাহ রোডের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়। সে মিছিলে যোগ দিতে মানুষ জড়ো হলে সেখানে এ বোমা বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানি এই কর্মকর্তা আরও বলেন, উপ-পুলিশ কমিশনার (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। ওই সময় তিনি ঘটনাস্থলে পাশেই ছিলেন।

বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। প্রদেশের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION