শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

হরদীপ সিং হত্যাকান্ডে কানাডীয় তদন্তে সহায়তায় ভারতকে আহ্বান যুক্তরাষ্ট্রের

ভয়েস নিউজ ডেস্ক:

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় দেশটির সঙ্গে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে। এর মধ্যেই বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে কানাডার সঙ্গে ভারতের চলমান বিতর্ক নিরসনে হরদীপ সিং হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনে বৈঠক করেন তারা। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তার বিস্তারিত জানানো হয়নি। খবর আল জাজিরা।

এদিন সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি শুধু বলেছেন, শিখ নেতা হত্যার তদন্তে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা।

ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হরদীপ সিং হত্যার ঘটনায় ভারত সরকারকে সরাসরি দায়ী করে দেশটির একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে অটোয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত সরকারও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করেছে। যুক্তরাষ্ট্রের মিত্র দুটি দেশের মধ্যে অভূতপূর্ব এ ঘটনায় নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। ভারত-কানাডার এই বিরোধে সরাসরি কোনো পক্ষ নেয়নি যুক্তরাষ্ট্র, তবে জয়শঙ্করের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকে এ সংক্রান্ত কানাডীয় তদন্তে ভারতকে সহায়তা করতে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ফলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফর বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের অসাধারণ অগ্রগতি ও তা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION