শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

শর্ত সাপেক্ষে সংলাপ হতে পারেন না:: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ- ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির নাম উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শর্ত দিয়ে কখনো সংলাপ হতে পারে না।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার সমাধানসহ একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশে মিশন শেষে গত শনিবার ওয়াশিংটন থেকে প্রচারিত মার্কিন প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষক দলের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

সংলাপের বিষয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বন্ধুরাষ্ট্রের যে কেউ যেকোনো পরামর্শ দিতে পারে। দেশটা আমার, দেশের মালিক জনগণ। বন্ধুরাষ্ট্র কে কী বলল, সেটি গুরুত্বপূর্ণ নয়। দেশের জনগণ কী চাইবে, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা পরামর্শ দিতে পারে। সেই পরামর্শ গ্রহণ করব, কি করব না, সেটি আমাদের এখতিয়ার। বিএনপির দাবি—প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার করতে হবে—এ সব শর্ত দিয়ে কখনো সংলাপ হতে পারে না।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আসলে তাদের (বিএনপি) জনগণের ওপর কোনো আস্থা নেই। জনগণের ওপর আস্থা নেই বিধায় এখন তারা কাকের মতো দূর দেশ থেকে কে কী বলল, সে দিকে তাকিয়ে থাকে।

গতকাল রোববার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল বলেছিলেন, গণতন্ত্রের প্রতি পশ্চিমা বিশ্বের যে অঙ্গীকার, তা তাঁদের সাহস জোগাচ্ছে। সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। এটি অস্বীকার করার উপায় নেই।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION