শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

জাতীয় নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি-জামায়াত: আইনমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি-জামায়াত আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। কিন্তু বিএনপি-জামায়াতের তা সহ্য হয় না। এখন তারা আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে এ দেশের জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে আখাউড়া পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-আগামী ২০২৪ সালের জানুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ যদি নির্বাচন বানচাল করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আর জনগণ বসে থাকবে না। তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, কে নির্বাচনে আসবে, আর আসবে না তা বিবেচ্য বিষয় নয়, জনগণ যাতে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে ভোটকেন্দ্রে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে যারা পাকিস্তানকে ভালোবাসে তারা দেশের উন্নয়ন করবে না। সেজন্য আওয়ামী লীগ ছাড়া জনগণের কোনো গতি নাই। তাই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে।

সভায় আখাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লা ভুঁইয়া বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION