শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

গাজায় হামাসের হামলায় ৩৩৮ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

গত ২৭ দিন ধরে চলছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল সংঘাত। বৃহস্পতিবার (২ নভেম্বর) গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী, সেখানে তাদের আরও ৪ সেনা নিহত হয়েছে। ফলে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৩৮ জনে দাড়াল।

শুক্রবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সি ও বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে হামাসের সামরিক উইং আল-কাসাম ব্রিগেডস বলেছে, গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা আরও বেশি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা করে হামাস। সেই ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে অতর্কিত তাণ্ডব চালিয়েছে হামাসের যোদ্ধারা। এতে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনে দাড়িয়েছে। এদিকে হামাসের হামলার জবাবে গাজায় এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা অব্যহত। এতে গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ড. আশরাফ আল-কিদরা বৃহস্পতিবার বলেছেন, গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭৬০ জনের বয়স ১৮ বছরের কম।

এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। শিশু হত্যা ও বন্দী করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে বুধবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সমাবেশে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাইডেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION