শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

রোহিঙ্গারা যতদিন থাকবে, ততদিন পাশে থাকবে তুরস্ক

ভয়েস প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিজ শান বলেছেন, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে আছে তুরস্ক। যতদিন তারা থাকবে ততদিন মানবিক সহায়তা দিয়ে যাবে। শিক্ষা, নিজস্ব সংস্কৃতি, মানসিক বিকাশ ও জীবন মান উন্নয়নে কাজ করবে তুরস্ক।

বুধবার (৮ নভেম্বর) কক্সবাজারের উখিয়া ১৬ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের একথা বলেন।

এসময় রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থা টিকার অর্থায়নে নির্মিত মাল্টিপারপাস ট্রেনিং এন্ড কালচারাল সেন্টার ফিতা কেটে উদ্বোধন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের শিক্ষা, খেলাধুলাসহ মানসিক ও আর্থিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হবে।

এরপর তিনি মাল্টিপারপাস ট্রেনিং এন্ড কালচারাল সেন্টারের পাঠাগার, কনফারেন্স হল, গেম শেড, শেলাই কার্যক্রম ঘুরে দেখেন। রোহিঙ্গা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের পরিবারের খোঁজ খবর নেন।

বিশেষ করে, মাল্টিপারপাস ট্রেনিং এন্ড কালচারাল সেন্টারের অবস্থান, অবকাঠামো, নির্মাণশৈলি, সাজসজ্জা ও সৌন্দর্যের প্রশংসা করেন তুর্কি রাষ্ট্রদূত। এ জন্য সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠান ‘হোম টেকনোলজি’র স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ আলমগীরকে ধন্যবাদ জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন, তুর্কি সংস্থা টিকা ভাইস প্রেসিডেন্ট ডঃ ইমচ নাজে ইউরোলমাজ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান, তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের এডুকেশন এন্ড কালচারাল সার্ভিস ম্যানেজার এচান সেজান খিলিচ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION