শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

একদফা দাবিতে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

বিএনপি ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

সরকার পতনের একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগের অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। এরপর বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সর্বত্মক অবরোধ হবে।

এছাড়া ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এ‌দি‌কে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ৮টি যানবাহনে আগুন লা‌গি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। খবর পে‌য়ে ফায়ার সার্ভিসের ইউ‌নিট গি‌য়ে বাগুন নেভায়।

ফায়ার সা‌র্ভিস জানায়, ঢাকা সিটিতে ২টি, গাজীপুর ২টি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে ১টি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি বাস ও ২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান ও ১টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।

এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪ ইউনিট ও ৮০ জন জনবল কাজ করে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ২৫২টি অগ্নিসংযোগ (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) ক‌রে‌ছে ব‌লে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION