বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৌদি বাদশা সালমান হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক:

মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।সোমবার সকালে রাজকীয় এক বিবৃতিতে এ কথা জানানো হয়।সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ জানায়, রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হন বাদশাহ সালমান।

বিবৃতিতে বলা হয়, পিত্তথলির প্রদাহজনিত জটিলতায় বাদশাহ মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।প্রায় ৮৪ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন। অবশ্য তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়।বয়োবৃদ্ধ বাদশাহ সালমান শারীরিকভাবে খুবই দুর্বল। অন্যের সাহায্য ছাড়া একাকী চলাফেরাও তেমন করতে পারেন না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION