শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

বাবার আপত্তিতে শ্যুুটিংয়ে ফিরছেন না কাজল

বিনোদন ডেস্ক:

দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে ভারতের দক্ষিণী চলচ্চিত্রের শুটিং বন্ধ রয়েছে। করোনা প্রকোপের কারণে এখনো অধিকাংশ তারকা শিল্পীরা পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন।

অন্যদিকে ঝুঁকি থাকা সত্ত্বেও বেশ কিছু বিজ্ঞাপন ও ছোট প্রজেক্টের শুটিংয়ে ফিরেছেন সংশ্লিষ্টরা। অন্নপূর্না স্টুডিওর মতো ফিল্ম স্টুডিওগুলো স্বাস্থ্যবিধি মেনে শুটিং চালিয়ে যাচ্ছে।

দক্ষিণী চলচ্চিত্রের শ্রুতি হাসান, রাকুল প্রীত সিং, প্রিয়ামনির মতো অভিনেত্রীরাও এক সপ্তাহ আগে ম্যাগাজিনের ফটোশুট ও কমার্শিয়াল বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল শুটিংয়ে ফিরতে চেয়েও পারছেন না। কারণ ঝুঁকি নিয়ে এই সময়ে শুটিংয়ে ফিরতে বারণ করেছেন তার বাবা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কাজল বর্তমানে হায়দরাবাদে অবস্থান করছেন। কিছু ব্র্যান্ড সেখানে গিয়ে কাজলের শুটিং করতে চাইছে। কারণ বর্তমান পরিস্থিতিতে শুটিংয়ের জন্য মুম্বাইয়ে অনুকূল পরিবেশ নেই।

করোনাভাইরাসের এই সংকটকালে শুটিংয়ের যাওয়ার অনুমতি দেয়নি কাজলের বাবা। যদিও কাজল শুটিংয়ে ফিরতে চাইছেন কিন্তু তার বাবা অনুমতি দিচ্ছেন না। কাজলের মতো আরো বেশ কজন তারকার বাবা তাদেরকে শুটিংয়ে ফিরতে দিতে চাইছেন না বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কোমালি’। তামিল ভাষার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট মুক্তি পায়। বর্তমানে তেলেগু ভাষার দুটি, তামিল ভাষার তিনটি ও হিন্দি ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। কিন্তু করোনার তাণ্ডবে এখনো সব সিনেমার শুটিং বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION