শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

কার সঙ্গে খেলব, বিএনপি পালিয়ে গেছে:ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, বিএনপি কোথায়? পালিয়ে গেছে। তো কার সঙ্গে খেলব?

তিনি বলেন, ১৮৯৬ জন এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লালকার্ড পেয়ে পালিয়ে গেছে।
বিএনপি-জামায়াত সারা বিশ্বে টাকা ছড়াচ্ছে: আইনমন্ত্রী

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের, পল্টনের ফাঁদে বিএনপির একদফা। বিএনপির একদফা ভুয়া, আন্দোলন ভুয়া, আগুন সন্ত্রাস ভুয়া। ৩২ দল, ২৮ দফা ভুয়া। বঙ্গবন্ধুকন্যা বসে আছে বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে। ৭ জানুয়ারি বিজয়ের বন্দরে শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৌঁছাবো।

তিনি বলেন, বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্জয় ঘাঁটি। এখন বরিশাল শেখ হাসিনার ঘাঁটি। ভুল থেকে শিক্ষা নেয়ার কথা কোনো নেতা স্বীকার করেন না কিন্তু শেখ হাসিনা স্বীকার করে ইশতেহারে ঘোষণা দিয়েছেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না শেখ হাসিনা। জনগণ আামাদের শক্তি। কারো হুমকিতে শেখ হাসিনা শেখ রেহানা ভয় পান না। ৭ জানুয়ারি বিপুল ভোটে খেলা হবে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION