রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটা রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়

ভয়েস নিউজ ডেস্ক:

নির্বাচনের শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটা রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।

সোমবার দুপুরে রংপুর নগরীর কোর্ট চত্বরে গণসংযোগের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।

শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবেতো- এই প্রশ্নে তিনি বলেন, ‘সেটা নির্বাচন আসা পর্যন্ত.. এখন বলতে পারছি না। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো ও দেখবো।’

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এরশাদের ছোট ভাই জিএম কাদের সংসদে বিরোধীদলীয় উপনেতা। টানা পাঁচবারের এই সংসদ সদস্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে লড়ছেন রংপুর-৩ আসনে। সর্বশেষ এই আসনের সংসদ সদস্য ছিলেন ২০০১ সালে।

ভোটে জাতীয় পার্টির অনেক প্রার্থী সরে দাঁড়ানোর বিষয়ে জিএম কাদের, অনেক প্রার্থী শেষ পর্যন্ত থাকেন না। কেউ ঘোষণা দিয়ে, কেউ এমনি বসে যান। তবে আমার একটা নির্দেশ ছিলো সবার কাছে এবং এখনো আছে, যারা নির্বাচন করতে চান না, তাদের জোর করে করবো না। অর্থের অভাব হতে পারে, হুমকির কারণে হতে পারে, অনেকেই সরে দাঁড়ান।

অন্যায়-অত্যাচার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তবে এই অন্যায় অত্যাচার সহ্য করারও একটা সদিচ্ছা থাকা দরকার।

জিএম কাদের বলেন, কোনো লোক রাজনীতিতে এসে নির্বাচনের মাঠ থেকে যদি চলে যান, মানুষ তাকে দুই ভাবে দেখেন। একটা, তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সঙ্গে আঁতাত করে চলে গেছেন। আরেকটা হলো- তিনি ভয় পেয়েছেন। এ দুটোই রাজনীতির জন্য কোনো শুভ জিনিস না।

এবারের নির্বাচনেও আসন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে ভোট করছে জাতীয় পার্টি। তাদের জন্য ২৬ আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি শুরুতে ২৮৯ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। তবে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির পর অনেকেই ভোট মাঠ ছেড়ে গেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION